
গ্রেপ্তাররা হলেন, জেলা মৎস্যজীবি লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সয়দাবাদ ইউপির বাঐতারা গ্রামের মোয়াজ্জেম হোসেন মন্ডল, বাগবাটি ইউপির ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ধলডোব গ্রামের ময়নুল হক, একই ওয়ার্ডের সহ-সভাপতি ও হরিনা গোপাল গ্রামের শুকুর মাহমুদ এবং পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও দত্তবাড়ি মহল্লার মো: রাব্বি।
ওসি রাকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই ৪জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ওসি রাকিবুল আরো বলেন, গ্রেপ্তারদের মধ্যে মোয়াজ্জেম হোসেন মন্ডল ২০২৪ সালের ৪ আগষ্ট সিরাজগঞ্জ-২ আসনের অপসারিত এমপি আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরীর বাসায় অগ্নিসংযোগ ও দুই ছাত্রকে পুড়িয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। বাকিরা ৫ আগষ্ট পরবর্তিতে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামী।

আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ