
মো:হাসান আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের ২৩তম দিনে শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার জামায়াত কার্যালয়ে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা ওলামা বিভাগের সভাপতি ফজলে রাব্বি মর্তুজাবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শরিফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বালিয়াডাঙ্গী উপজেলা সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক মোঃ খলিলুর রহমান, সমিরদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রায়হানুল ইসলাম এবং ৮ নং বড়বাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শামসুজ্জোহা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও বালিয়াডাঙ্গী শহর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল মোমিন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে ইসলামের আদর্শ বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম তার বক্তব্যে বলেন, “রমজান আমাদেরকে ধৈর্য, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যে ইসলামের সুমহান আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ইসলামী মূল্যবোধ ধারণ করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান