
এম হিরন প্রধান
কাপাসিয়া উপজেলা বিএনপি ও কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে ধর্মীয় আলোচনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ মার্চ)কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী।
মাহফিলটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল কাপাসিয়া উপজেলা বিএনপি। সহযোগিতায় ছিল কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২