
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যে ও বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্য নিয়ে মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি ছিলেন- নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন।
এসময় নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন ও জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম সহ অন্যরা বক্তব্য রাখেন। পরে সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্যরা অংশ নেয়। এর আগে সদর উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল