
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাহফুজ আলম সমুদ্র।
সোমবার (৯মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় এবং স্থানীয় শাহজাদপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাহফুজ আলম সমুদ্রের তত্ত্বাবধানে প্রায় ১০০ জন অসহায় ও নিম্ন আয়ের মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, পানি ও রান্না করা খাবার।
জানা যায়, রমজানের মহৎ আদর্শ বাস্তবায়ন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি এমন মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় সিনিয়র সহ সভাপতি মাহফুজ আলম সমুদ্র বলেন, ‘রমজান আমাদের আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাস। এই মাসে আমরা যদি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে না পারি, তবে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করা হয় না।
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব শুধু অ্যাকাডেমিক অর্জনে সীমাবদ্ধ নয়। মানবিক মূল্যবোধ চর্চা ও সামাজিক দায়বদ্ধতা পালনও সমান গুরুত্বপূর্ণ। আমরা চাই, বাকৃবি হোক মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল