
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে শহরের ছিলিমপুর এলাকায় বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঠিকাদাররা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল আলম, ঠিকাদার জাহিদুল ইসলাম, রোকনুজ্জামান, তাইজুল ইসলাম, আশরাফুল ইসলাম, সাগর ইসলাম ও শামীমসহ সমিতির অন্যান্য সদস্যরা। বক্তারা বলেন, সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, অতীতে এ ধরনের ঘটনার সঠিক বিচার না হওয়ায় বারবার হামলার ঘটনা ঘটছে। তাই ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২