
টঙ্গী প্রতিনিধি: আনন্দ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর মো: জয়নাল আবেদীনের টঙ্গীর বাড়িতে হামলা করেছে দুর্বৃত্ত সন্ত্রাসীরা। গতকাল শনিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত তার টঙ্গীর বাসায় পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এই ঘটনার আগেও তার বাসায় একই ধরনের হামলার চালানো হয় বলে জানায় স্থানীয়রা।
জানা যায়, শনিবার দিবাগত রাতে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ সংলগ্ন কাচারি রোড এলাকায়স্থ সাংবাদিক জয়নাল আবেদীনের নিজ বাড়িতে একদল দুর্বৃত্ত এসে হামলা চালায়। তবে ঘটনার সময় জয়নাল আবেদীন বাসায় উপস্থিত ছিলেন না। এসময় দুর্বৃত্তরা বাড়ির ঘরের জানালা ভাঙচুর করাসহ পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর জয়নাল আবেদীনকে প্রাণনাশের হুমকিও দিয়ে চলে যায়।
স্থানীয়রা জানায়, বারবার এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় এলাকাবাসী। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২