
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অব্যাহত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পীরগঞ্জের প্রতিটি ইউনিয়নে এর সুচনা হয়েছে ।
প্রতিটি অনুষ্ঠানে রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত থাকছেন। ইতিমধ্যে উপজেলার কাবিলপুর, বড়দরগাহ, ভেন্ডাবাড়ী, চতরা সহ ক’টি ইউনিয়নে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং চলতি রমজান মাসেই পর্যায়ক্রমে অবশিষ্ট ইউনিয়ন গুলোতে এই ইফতার মাহফিলে অনুষ্ঠিত হবে।
এদিকে ইফতার মাহফিল গুলোতে রংপুর জেলা বিএনপি’র সাইফুল ইসলাম বলেন, গত ত্রয়োদশ জাতীয় সংসদ পীরগঞ্জ বাসী আমাকে ভোট দিলেও নির্বাচনে কারচুপির মাধ্যমে রংপুর জেলা রিটার্নিং অফিসার পক্ষপাতীদের আশ্রয় নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে আমাকে পরাজিত করে জামায়াত সমর্থিত প্রার্থীকে বিজয় ঘোষনা করেন। এ ব্যাপারে আমি অনেক আপত্তি জানালেও জেলা রিটার্নিং অফিসার বিষয় গুলো আমলে নেননি। তাই আমি বাধ্য হয়ে মহামান্য হাইকোর্টে একাধিক অভিযোগ উত্থাপন করে মামলা করেছি। আমার বিশ্বাস বিজ্ঞ আদালত এর মাধ্যমে আমি ন্যায় বিচার পাব।
এদিকে বিভিন্ন ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল গুলোতে দলীয় নেতাকর্মী সহ ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি ঘঠছে। সে সঙ্গে পীরগঞ্জে বিএনপির সাংগঠনিক ভিত্তি আর মজবুত হচ্ছে বলে বিভিন্ন মহল মনে করছেন। আর পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষে প্রত্যাশিত সাফল্য আসবে বলে অনেকে মনে করছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল