
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ) দুপুর ৩টায় উপজেলার হাটকড়ই বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে শহিদুল (৪০) নামের এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
অভিযানকালে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদেরও মূল্য তালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও একই দিনে উপজেলার কাথম পশ্চিম পাড়ায় অবৈধভাবে মাটি কর্তনের অভিযোগে আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় ব্যবহৃত এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ করা হয়।
অভিযানে সঙ্গীয় ফোর্স হিসেবে নন্দীগ্রাম থানা পুলিশ উপস্থিত ছিল।
উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য