
মোঃ রুবেল আহমদ, কোম্পানিগঞ্জ (সিলেট)
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ ও দিবসটি উপলক্ষে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
ভোরের প্রহরেই কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মহান শহীদদের স্মরণ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নীরবতা পালন করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন,সহসভাপতি সালাহ উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ,
কোষাধ্যক্ষ মোঃ আশরাফ উদ্দিন,তথ্য প্রযুক্তি সম্পাদক ফয়ছল আহমেদ নোমান,কার্যকরী সদস্য মোঃ মানিক মিয়া,সদস্য রুহুল আমীন রুবেল,মো. নুরুজ্জামান প্রমুখ। এ সময় উপস্হিত নেতৃবৃন্দ বলেন, মহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য ভাষা সৈনিক নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের এই আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন বাংলা ভাষায় কথা বলতে পারছি। একুশের চেতনা শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাঙালির আত্মপরিচয়, গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রত করতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে উপস্থিত সকলে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল