হোম » সারাদেশ » ‎বগুড়া শিবগঞ্জে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় এসআই গুরুতর আহত

‎বগুড়া শিবগঞ্জে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় এসআই গুরুতর আহত

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: ‎বগুড়া শিবগঞ্জ উপজেলা-এ ইটবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎আহত পুলিশ কর্মকর্তা এসআই মো. মাসুদ রানা (৪৩)। তিনি কাউনিয়া উপজেলা-র ভগিরথ মাছহাঁড়ি গ্রামের মৃত মোতলেব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইটবোঝাই ট্রাক (নম্বর: বগুড়া-জ-১১-০৫৮৮) পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। জানা গেছে, এসআই মাসুদ রানা দিনাজপুরে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান শেষে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল কালিয়াকৈর থানা-য় ফিরছিলেন।

‎দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!