হোম » সারাদেশ » এমপি নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- রবিউল আওয়াল লাভলু

এমপি নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- রবিউল আওয়াল লাভলু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেছেন, তিনি এমপি হিসেবে নয় সর্বস্তরের জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চান। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) নিজ বাসভবনে নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় নাগরপুর–দেলদুয়ারের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,“যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি সবাইকে ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।”
তিনি আরও বলেন,“তারেক রহমানের নেতৃত্বে গত ১৮ বছর ধরে দল নাগরপুর–দেলদুয়ারে ঐক্যবদ্ধ ছিল। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের এই বিজয় সেই ঐক্যেরই সফলতা। এই কৃতিত্ব সাধারণ মানুষ, তৃণমূলের নেতাকর্মী ও দলের সকল নেতৃবৃন্দের।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,“স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই শিষ্টাচার ও সহনশীল আচরণের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল প্রমুখ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!