
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের গোপালপুর নিবাসী পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম নজরুল ইসলাম দুদু(৫৫)। তিনি নগদা শিমলা ইউনিয়নের শিমলা গ্রামের মৃত বাদশা মিয়ার সন্তান।
জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর থানায় ডিউটিরত অবস্থায় রোড এক্সিডেন্টে তিনি মারাত্মক আহত হন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ১৫ ফেব্রুয়ারি সকালে তাঁকে মৃত ঘোষণা করে।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। ব্যক্তি জীবনে তিনি ২ সন্তানের জনক।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা