
রবিউল হাসান লায়ন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ ও সুষ্ঠু হয়েছে উল্লেখ করে জামালপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার বিকালেএক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জামালপুরের পাঁচটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করায় ভোটারদের প্রতি তিনি কৃতজ্ঞ।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরাজিত শক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নাশকতার চেষ্টা করতে পারে। জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে কয়েকটি ভাঙচুর ও লুটপাটের ঘটনার অভিযোগ তুলে তিনি প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এসময় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক