
শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, গত (১২ ফেব্রুয়ারী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গভীর রাতে মুখোস পড়ে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিতভাবে হামলা চালিয়ে গ্যাস পাম্পের ৩টি এ্যাডজাস্টম্যান মেশিন, ক্যাশ কাউন্টারসহ বিভিন্ন স্থানে ভাংচুর চালিয়ে চলে যায় দৃর্বৃত্তরা।
গ্যাস পাম্পের মেশিন অপারেটর ইনচার্জ শামীম হোসেন জানান, রাতের আঁধারে ১০-১২ জনের একটি দল পাম্পে প্রবেশ করে অতর্কিত ভাবে মুখে কালো কাপর বেঁধে দেশীয় বিভিন্ন অস্ত্র¿ নিয়ে স্টেশনের তিনটি ডিসপেন্সার মেশিন, জেনারেটর রুম, মেশিন রুম, আরএমএস রুম ভাংচুর করে কাউন্টার থেকে টাকা লুটে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন বলেন, গ্যাস পাম্প বন্ধ থাকায় প্রায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার সিএনজি বন্ধ রয়েছে। গভীর রাত থেকে স্টেশনটি বন্ধ থাকার কারণে জেলার হাজার হাজার সিএনজি চালিত অটোরিক্সা, বাস,ট্রাক ও মাইক্রোবাসসহ সিএনজি চালিত সকল যানবাহন গ্যাসের অভাবে বন্ধ রয়েছে। তাই দ্রুত গ্যাস পাম্প মেরামত করে গ্যাস চালুর দাবী জানান তিনি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। তবে ঘটনার শোনার পর পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে। যদি কেউ অভিযোগ দেয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনের মালিক জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগের বার বার মনোনয়ন প্রত্যাশী লুৎফর রহমান দিলু বলেন, গভীর রাতে মুখে কালো কাপড় বেঁধে কে বা কারা অতর্কিতভাবে হামলা করেছে। এতে আমার প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি পুলিশকে অবগত করেছি। পুলিশ বিষয়টা দেখছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক