
রায়হান শেখ,মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মোল্লাহাটের ১নং উদয়পুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি(বুধবার)১নং উদয়পুর ইউনিয়ন চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ১নং উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস, এম সাইকুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ শিকদার। প্রধান বক্তা শেখ হাফিজুর রহমান তার বক্তব্যের একপর্যায়ে ইউনিয়ন চেয়ারম্যানকে বিএনপিতে যোগদানের আহ্বান জানালে তিনি সে আহবানে সম্মতি জানান এবং কপিল কৃষ্ণ মন্ডল, শেখ হাফিজুর রহমান ও মোঃ হারুন আল রশীদের হাতে ধানের শীষের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। এ সময় এস, এম সাইকুল আলম তার কর্মী সমর্থক ও ইউনিয়নবাসীকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানালে উপস্থিত সকলে মুহুর্মুহু স্লোগান ও করতালি দিয়ে স্বাগত জানান।
দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে ‘এসএসসি ১৪’ ব্যাচের বন্ধুদের জমকালো বাইক ট্যুর সম্পন্ন
নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
বগুড়ায় গৃহবধূ সোহাগীর রহস্যজনক মৃত্যু: দুই কন্যা সন্তান নিখোঁজ