
আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির প্রচারাভিযানে মহিলাদের ঢল লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে ৩টার দিকে নাচোল ইউনিয়ন পরিষদের পাশে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের সহধর্মিনী সাবিনা ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের জন্য প্রচারাভিযানে অন্যান্যের মাঝে স্বাগত বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. নূরুল ইসলাম সেন্টু, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, নাচোল পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, ইউপি সদস্য আাতাউর রহমান, আমিনুল ইসলামের বড়ভাই আলহাজ্ব নজরুল ইসলাম। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মহিলারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন