
এম,এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ প্রতীক যতবার জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। তিনি বলেন, “প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।”
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘ ১৯ বছর পর বগুড়ার কৃতী সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য মাটিডালী, বাঘোপাড়া, গোকুল, মহাস্থান ও চন্ডিহারাসহ রহবল-দোসীমানা পর্যন্ত মহাসড়কের দু’পাশে অবস্থান নেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। আয়োজকদের দাবি, এসময় প্রায় ৫০ হাজারের বেশি মানুষের উপস্থিতিতে পুরো সদর ও শিবগঞ্জ এলাকা জনস্রোতে মুখরিত হয়ে ওঠে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা