
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে ৪০জন প্রিজাইডিং অফিসার,১৩৫ জন সহকারি ভিজিটিং অফিসার ও ৩ শত জন পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০জানুয়ারি) সকাল ১১টায় সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয় হল রুম ও শ্রেণী কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসার যৌথভাবে প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ। নির্বাচনী এই প্রশিক্ষনে প্রয়োজনের চেয়ে ৫% বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও