
রবিউল হাসান লায়ন: শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যার প্রতিবাদে বুধবার রাতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় সকাল বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তামালতলায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল। এ সময় বক্তারা জামায়াত নেতা রেজাউল করিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি