
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে পিরোজপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের সাথে হিন্দু খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার উত্তর বাজার পুরাতন হাসপাতাল চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার আহবায়ক মাস্টার বিনয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ২ (কাউখালী ভান্ডারিয়া ও নেছারাবাদ)আসনের
বিএনপির মনোনীত প্রার্থী আহাম্মদ সোহেল মঞ্জুর সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার সদস্য সচিব পল্লব শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন , উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার সভাপতি দুলাল শীল , বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার সচিব জ্যোতির্ময় চক্রবর্তী রতন, দীপক হালদার, প্রভাতী রানী সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তারা এ সময় অবহেলিত কাউখালী উপজেলার উন্নয়নের স্বার্থে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জান।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও