
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিক আক্তার হোসেনের মা আকতারা বেগম (৬০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাতে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
রবিবার(২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় নেকমরদ ইউনিয়নের করনাইট ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাযায় স্থানীয় মুসল্লী সহ আত্নীয় স্বজনরা অংশগ্রহণ করেন।
মৃতুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান। তার মৃত্যুতে রাণীশংকৈল প্রেসক্লাব সহ উপজেলার সকল সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য