
ইউনুছ রৌমারী :
২৮-কুড়িগ্রাম-৪ আসনে রৌমারী, রাজিবপুর ও চিলমারী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কার মনোনীত সহকারী অধ্যাপক সংসদ সদস্য প্রাথর্ী মো. হাফিজুর রহমানের সাংবাদীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ নং যাদুরচর ইউনিয়ন শাখা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, । আমি নির্বাচিত হলে রৌমারী, রাজিবপুর ও চিলমারী ফেলে রাখা
উন্নয়ন কাজ গুলো করবো। সেই সাথে রৌমারী চিলমারী যাতায়াতে ব্রীজ ব্যবস্থা, বামতীর রক্ষা, দেওয়ানগঞ্জ থেকে রৌমারী ভায়া দাঁতভাঙ্গা রেললাইনের ব্যবস্থাসহ উন্নয়ন মূলক কাজ করার নির্বাচনি এস্তেহারেই রয়েছে।
এসময় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ নুর হোসেন মুক্তার নায়েবে সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি রৌমারী উপজেলা শাখা, মোঃ আকতার হোসেন আহবায়ক নির্বাচন পরিচালনা কমিটি ২৮ কুড়িগ্রাম-৪, মোঃ আনছার উদ্দিন সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি রৌমারী, মোঃ আহম্মেদ সোলায়মান সেলিম সম্নয়ক নির্বাচন পরিচালনা কমিটি ২৮ কুড়িগ্রাম-৪ এবং রৌমারী রাজিবপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ