
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বৃহৎ বাণিজ্যিক এলাকা নেকমরদ হাটে অবৈধভাবে গড়ে ওঠা কয়েক হাজার স্থাপনা অপসারণের জন্য ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ আল্টিমেটাম ঘোষণা করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা ও অর্পিত সেল) রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহেদুল ইসলাম এবং সার্ভেয়ার আবুল কালাম আজাদ।
এ সময় এডিসি (রাজস্ব) বুলবুল আহমেদ বলেন, সরকারি জমিতে কেউ অবৈধভাবে ঘর নির্মাণ করতে পারবে না। যারা সরকারি নিয়ম অমান্য করে অতিরিক্ত জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন কিংবা অবৈধভাবে ঘর বিক্রি করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে যদি কেউ তাদের স্থাপনার বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন, তাহলে সেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু