
মো. মোশারফ হোসেন. গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম জাহিদুল ইসলাম জাহিদ এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে ২১/০১/২৬ ইং তারিখে। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ মন্ত্রী বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু, বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ভি পি, পৌর বিএনপি’র সভাপতি খালিদ হাসান উত্থান, সাধারণ সম্পাদক চান মিয়া, গোপালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হীরা মিয়া, পৌর শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনছুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার হেলাল উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর ভান্ডার, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি বিপ্লব হোসেন, আরো উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যে আব্দুস সালাম পিন্টু বলেন, জাহিদের অকাল মৃত্যুতে দলের যে ক্ষতি সাধিত হয়েছে, তার এই দলের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে , ক্ষমতায় আসিলে তাহার পরিবারের জন্য সুদৃষ্টি থাকিবে, পরিশেষে মরহুম জাহিদ হোসেন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল