হোম » সারাদেশ » শিক্ষার মান উন্নয়নে মহাস্থান আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ

শিক্ষার মান উন্নয়নে মহাস্থান আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান আইডিয়াল স্কুলের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অত্র স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. আব্দুস সালাম যুক্তিবাদী (বগুড়া)। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা এবং সন্তান গঠনে মায়েদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি বাবা-মাকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নৈতিক ও আদর্শ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দেশের সু-নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মহাস্থানগড় শাখার অফিসার জাহাঙ্গীর আলম, অত্র স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবীব এবং অভিভাবক সদস্য আব্দুল লতিফ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক জাকির হোসেন, শহিদুল ইসলাম, মেহেদী হাসান, বিউটি বেগম, বিলকিছ খাতুন, রোকসানা করিম, শাহানারা, হাবিবাহ খাতুন, মনিরা খাতুন, মরিয়ম খাতুন, খাদিজা খাতুন, শাম্মি খাতুন, জুলফিকার আলী, আইনুর ইসলাম, জরিনা বেগমসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
সমাবেশ শেষে শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় কয়েকজন অভিভাবকের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!