
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ফানুস মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কের শ্যামবাড়িয়া এলাকার ফাতেমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফানুস মিয়া শাজাহানপুর উপজেলার ঢাকান্ত পুকুরপাড়া গ্রামের আনোয়ার হোসেন মন্টুর ছেলে। তিনি মোটরসাইকেলে করে লিচুতলা থেকে মাটিডালি যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি ট্রলি ফাতেমা ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে বাইপাস সড়কে ওঠার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ট্রলিটিকে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স মোটরসাইকেল চালক ফানুস মিয়াকে টেনে কয়েক গজ সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি আটকে রেখে সদরের নারুলী পুলিশ ফাঁড়িতে খবর দেন। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে যান। অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন