হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ১

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ১

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম প্রদীপ (৪৫)। তিনি বগুড়ার ধুনট উপজেলার ভরণশাহী গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলার শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা অপর একটি অটোরিকশাকে সাইড দেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা স্কুল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন।
দুর্ঘটনায় আহত অপর যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয়দের দাবি, সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!