
হিলি প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৯ জানুয়ারী)রাত ৮ টার দিকে উপজেলার মতিহারা নিজ বাস ভবনের সামনে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর -৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেড এম জাহিদ হোসেন।
এতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল,পৌর বিএনপি ভারপাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ চার উপজেলার নেতাকর্মীরা।
এসময় ডা. জাহিদ হোসেন শহিদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যকলাপ তুলে ধরেন।
এর আগে প্রথমে শহিদ জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত