
জাহিদ হাসান: গণভোট ২০২৬ সংসদ নির্বাচন- দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানে আগামী ১২ই ফ্রেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহন নিশ্চিতকরণ ও গণভোটের বিষয় সচেতনতার জন্য উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৯শে জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা দক্ষিন রেলগেটে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রফিকুল ইসলাম।
জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসমান আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, জাতীয় মহিলা সংস্থার অফিস সহকারী আব্দুল বারী, ট্রেড প্রশিক্ষক শাহানারা বেগম ও অফিস সহায়ক আকবর হোসেন।
এ সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক তথ্য, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত তথ্য সহ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা ৫০ জন নারী ভোটারদের মাঝে প্রচার করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য