
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করতে বোনের উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
ভেড়ামারা চাঁদগ্রাম ইউপির মন্ডলপাড়া নিবাসী আবুল কালাম আজাদ এর মেয়ে সুবর্ণা আফরোজ ও তার ছেলে আইয়ান হাবিব এর উপর ভাই আল-আমিন খান সাগর এবং বোন মোছাঃ ফাতেমাতুজ জান্নাত আঁখি অমানুষিক নির্যাতন চালিয়ে গত ৩১শে ডিসেম্বর,২০২৫ইং এক পোশাকে বাড়ি থেকে বের করে দেয় বলে জানা গেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ ক্যান্সারে আক্রান্ত হয়ে অনুমান এক বছর ধরে তার নিজ বাড়িতে শয্যাশায়ী। এমন অবস্থায় চাপ সৃষ্টি করে আল-আমিন খান সাগর এবং মোছাঃ ফাতেমাতুজ জান্নাত আঁখি বড় বোনকে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করে সুকৌশলে লিখে নেয়। বিষয়টি বড় বোন সুবর্ণা নিশ্চিত হলে জিজ্ঞেসা করাই তাকে ও নাবালক সন্তানকে মারধর করতে থাকে। তাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সুবর্ণা আফরোজ জানান, আমার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর থেকে সন্তানকে নিয়ে পিতার বাড়িতে বসবাস করতাম। আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে সাগর ও আঁখি পিতার অসুস্থতার সুযোগে জোরপূর্বক তার থেকে সম্পত্তি লিখে নেয়। বিষয়টি জিজ্ঞাসা করলে আমাকে ও আমার সন্তানকে বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং বাড়ি থেকে বের করে দেওয়া সহ দ্বিতীয় বার ফিরলে মেরে ফেলার হুমকি ধামকি দেয়। মাথার উপরে থাকা একমাত্র অবলম্বন হারিয়ে সঠিক বিচারের আশায় এখন ছেলেকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি।
প্রতিবেশিরা জানান, প্রায় তিন বছর পূর্বে সুবর্ণার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পরে সে পিতার বাসায় উঠে। এটা স্বাভাবিক ভাবে মেনে নিয়ে পারে নাই তার ভাই বোন। মাঝে মধ্যেই সুবর্ণাকে বাজে ভাষায় গালাগালি সহ বাড়ি থেকে চলে যেতে বলে। গত ৩১শে ডিসেম্বর মারধর করে সন্তান সহ বাড়ি থেকে বাহির করে দেয়।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম লাল্টু জানান, অসহায় সুবর্ণাকে মারধর করে বাড়ি থেকে বাহির করে দেওয়ার বিষয়টি দুঃখজনক। সুবর্ণা আফরোজ আমাদের সংস্থায় তার সমস্যার কথা জানালে। সরজমিনে দেখতে যায় এবং ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানাই।
ভেড়ামারায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, বিষয়টি সমাধানের জন্য পরের দিন দুই পক্ষকে থানায় ডাকা হয়। কিন্তু আল-আমিন খান সাগর অনুপস্থিত থাকায় একটি সুন্দর সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক