
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ জানুয়ারি) দুপুরে বাগরাকসা মহল্লায় অবস্থিত শেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেরপুর জেলার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মনি। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
দোয়া মাহফিল শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষরা বিএনপির এই মানবিক উদ্যোগের জন্য সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবসহ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির একটি নিয়মিত মানবিক কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার