হোম » সারাদেশ » তারেক রহমানের  ভৈরবে আগমন উপলক্ষ্যে  বিএনপির ব্যাপক প্রস্তুতি 

তারেক রহমানের  ভৈরবে আগমন উপলক্ষ্যে  বিএনপির ব্যাপক প্রস্তুতি 

এম আর ওয়াসিম  ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
আগামী ২২ জানুয়ারী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভৈরবে আগমন উপলক্ষ্যে ভৈরবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ২২ জানুয়ারী ভৈরব পৌর স্টেডিয়াম মাঠে জনভায় যোগ দেয়ার কথা রয়েছে তারেক রহমানের। তারেক রহমানের আগমনকে  কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে   কিশোরগঞ্জ -৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম সহ ভৈরব উপজেলা বি এনপির নেতারা মাঠ পরিদর্শন করে জনসভার আয়োজন করছে। এ সময় মোঃ শরীফুল আলম জানান,আগামী  ২২ জানুয়ারী  তারেক রহমান ভৈরবে জনসভায় যোগ দিবেন । জনসভা কে জনসমুদ্রে পরিণত করা হবে। তাছাড়া তিনি কিশোরগঞ্জের  ৬ টি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রাথর্থীকে পরিচয় করিয়ে দিবেন এবং তার মূল্যবান বক্তব্য রাখবেন। তার আগে তারেক রহমান আগামী ২২ জানুয়ারি ৩৬০ আউলিয়ার আধ্যাত্মিক নগরী সিলেট থেকে তারেক রহমান নির্বাচনি প্রচারণা শুরু করবেন। এখানে তিনি সকালে প্রথমে শহরে হয়রত শাহ জালাল (র.) এবং শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খাদিমনগরে হয়রত শাহ পরান (র.) মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের প্রথম জনসভায় বক্তব্য রাখবেন । এ সময় তার সাথে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান সহ দলীয় নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!