হোম » সারাদেশ » হাতীবান্ধায় শীতার্তদের পাশে মানবিক উদ্যোগ নিয়ে তরুণ যুবক শুভ আহমেদ

হাতীবান্ধায় শীতার্তদের পাশে মানবিক উদ্যোগ নিয়ে তরুণ যুবক শুভ আহমেদ

মিজানুর রহমান
পৌষের হিমেল বাতাসে যখন মানবতা কাঁপছে, শীতের প্রকোপে ছিন্নমূল ও অসহায় মানুষের জীবন যখন হয়ে উঠেছে শোচনীয়—ঠিক তখনই মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন শুভ আহমেদ নামের এক তরুণ যুবক। উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে প্রতিদিনই তাপমাত্রার পারদ নেমে যাচ্ছে নিচের দিকে। হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশার মধ্যে দেবদূতের মতো ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন এই তরুণ সমাজসেবক।
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবকের চিকিৎসা সহায়তায় আর্থিক সহযোগিতাও প্রদান করেন তিনি।
এছাড়াও ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকার দুটি মসজিদে জায়নামাজ বিতরণ করেন শুভ আহমেদ। একই সঙ্গে হাতীবান্ধা রেলস্টেশন এলাকায় অবস্থানরত ছিন্নমূল মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
শুভ আহমেদের প্রত্যাশা—ছিন্নমূল মানুষের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে নিয়মিতভাবে দাঁড়ানো। তার এই মানবিক উদ্যোগে উষ্ণতার পরশ পাচ্ছেন ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষরা। একই সঙ্গে চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতার মাধ্যমে ভালোবাসা বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!