
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিটের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে জেলা শহরের বত্রিশ এলাকায় অবস্থিত রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী হেলাল। এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাছিম খান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক মো. আব্দুল মোতালেব, সদস্য মাহবুবুল আলম, আব্দুল আল মোহায়মিন লাখ মিয়াসহ রেড ক্রিসেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা