হোম » সারাদেশ » সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রায় ২ সপ্তাহ ধরে সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া-ভাঙ্গাবাড়ী মহল্লায় বিরোধের জের ধরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের এসবি ফজলুল হক রোডে তার নিজ বাসভবনে দুই মহল্লার সংঘর্ষেল সময় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন যুবক শরীফুল ইসলাম ইন্নার বাড়ির সামনে এসে দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পেট্রল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন লাগলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ দগ্ধ হয়নি।

শরীফুল ইসলাম ইন্না সিরাজগঞ্জ প্রেসক্লারে সাধারণ সম্পাদক ও এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না বলেন, দীর্ঘদিন ধরে দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লায় মারামারি চলছে। গতকাল থানায় বসে মীমাংসা করা হয়েছিল। আমার বাসা দুই এলাকার বর্ডারে। ওদের মূল লক্ষ্য আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে। গতকাল রাতে তিনটি মোটসাইকেলে ৬ জন এসে দুইটা পেট্রোল নিক্ষেপ করেছে৷ সামনের আরও দুইটা বাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে তরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!