
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি, বগুড়া অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারসহ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তারের মাধ্যমে র্যাব সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে। পাশাপাশি বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামিদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করেছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় গত ১০ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর থেকে পাবনাগামী সড়কে একটি ছোট কাভার্ড ভ্যানে করে কিছু ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় একই দিন সকাল আনুমানিক ১০টার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের ঠেংগামারা (পুরানবাড়ী) গ্রামে মেসার্স ঠেংগামারা ফিলিং স্টেশনের সামনে রংপুর থেকে ঢাকাগামী মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে পাবনা ন-১১-০১৮৯ নম্বরের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ইঞ্জিনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা সাদা ও ঘিয়া রঙের পলিথিনে মোড়ানো ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় গ্রেপ্তার করা হয় পাবনা জেলার সদর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত গোলাম রহমান এর ছেলে শফিকুল ইসলাম (৫৩), ও জোতগৌরী জালালপুর এলাকার আব্দুল জব্বার এর ছেলে দুলাল হোসেন (৪১), কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, দুটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় বাংলাদেশ একটি অপরাধমুক্ত দেশে পরিণত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক