হোম » সারাদেশ » বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালক আশঙ্কাজনক

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালক আশঙ্কাজনক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া–নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের কৃষি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে সকাল ৯টার দিকে পুলিশের রেকার এসে পৌঁছালে ট্রাকের কেবিন কেটে চালককে উদ্ধার করা হয়।
আহত ট্রাকচালক রাজিবকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার সজিবুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। তবে রেকার দেরিতে পৌঁছানোয় উদ্ধার তৎপরতা কিছুটা বিলম্বিত হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লাল মিয়া জানান, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!