হোম » সারাদেশ » আমতলীতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শোকসভা ও দোয়া অনুষ্ঠিত।

আমতলীতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শোকসভা ও দোয়া অনুষ্ঠিত।

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক ব্যতিক্রমী শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আমতলীর ওয়াবদা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই শোকসভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কোরআনের হাফেজ অংশগ্রহণ করে মরহুমার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় আমতলী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এই ব্যতিক্রমী শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি পরিতোষ কর্মকারের সভাপতিত্বে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন ফকির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন ভিপি,
পৌর বিএনপির আহ্বায়ক মোঃ কবির ফকির,
আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি একে এম খায়রুল বাশার বুলবুল, যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন টিপু। দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য রাখেন— আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাদবর সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সহ-সভাপতি ইকবাল আহমেদ তালুকদার,সাংবাদিক মোঃ রিপন মুন্সি, মোঃ ফখর উদ্দিন তহসিন ও এইচ এম রাসেল প্রমুখ।
বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সাহসী ও আপসহীন রাজনৈতিক নেত্রীকে হারালো। বক্তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকসভা শেষে মরহুমার রুহের মাগফিরাত ও দেশ—জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!