হোম » সারাদেশ » মির্জাপুরে ইউনাইটেড হাসপাতালের উদ্বোধন 

মির্জাপুরে ইউনাইটেড হাসপাতালের উদ্বোধন 

গকুল রাজবংশী মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ‘‘ইউনাইটেড হাসপাতাল’’ নামে নতুন একটি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে বংশাই রোডের আলী হোসেন টাউয়ারে হাসপাতালের উদ্বোধন করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার তাজউদ্দিন সিকদার। হাসপাতালের পরিচালক মেহেদী হাসান সিদ্দিকী জানান, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য সেবার প্রতিশ্রুতি দিয়ে তারা ৯ জন মিলে হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন। এই হাসপাতাল প্রতিষ্ঠার প্রধান লক্ষ মানুষের দোড় গোড়ায় অল্প খরচে স্বাস্থ্য সেবা পৌছে দেয়া।
হাসপাতালের অন্য পরিচালকেরা হলেন নাছির মোল্লা, জিয়াউর রহমান, কাইয়ূম খান, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন ও মাহাবুব হাসান। হাসপাতালের উদ্বোধনকালে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, আপনাদের বিবেচনায় যারা গরীব মানুষ তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্টে চিকিৎসার ব্যবস্থা রাখবেন। মনে রাখবেন ৫শ রোগী পাওয়ার চেয়ে ১শ রোগিকে মানসম্মত সেবা দিলে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে।তিনি বলেন, হাসপাতাল যেন কোন রাজনীতির জায়গা না হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!