
রবিউল হাসান লায়ন,জামালপুর : জামালপুরে ৫ টি সংসদীয় আসনে প্রার্থীরা নির্বাচনী আচরন বিধি মেনে জেলা রির্টার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করছেন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করছেন।
জামালপুর-৫ সদর আসনে বিএনপির প্রার্থী দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন দুপুরে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলীর কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর আগে শহরের ফৌজদারি চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রউফ তালুকদার মনোনয়ন পত্র দাখিল করেছেন।
জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আরও পড়ুন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
ঈদগাঁওয়ের চাঞ্চল্যকর সেলিম বাবু হত্যা মামলার তিন আসামির জামিন নামঞ্জুর