হোম » সারাদেশ » গোপালপুর  জুনিয়র, জেডিসি এবং  এবতেদায়ী   বৃত্তি মাদ্রাসা পরীক্ষা শুরু

গোপালপুর  জুনিয়র, জেডিসি এবং  এবতেদায়ী   বৃত্তি মাদ্রাসা পরীক্ষা শুরু

 মো.  মোশারফ হোসেন, গোপালপুর, টাংগাইল 
টাঙ্গাইলের গোপালপুরে ২৮ ডিসেম্বর  সকাল ১০ ঘঠিকা হতে সারা বাংলাদেশে ন্যায় গোপালপুর সূতী ভি এম সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা /২৫ এবং গোপালপুর আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এবতেদায়ী বৃত্তি,দাখিল জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়।
২০১০ সাল হতে জিএসসি,এবং জিডিসি, এবাতেদায়ী সমাপনি পরীক্ষা ২০২০ সাল পযন্ত চালু ছিল। ২০২৫ সাল হতে জিএসসি,জিডিসি এবতেদায়ী সমাপনী পরীক্ষা পদ্ধতি বাতিল করে ২০১০ সালের পূর্বে ধারায় জুনিয়র বৃত্তি, দাখিল জুনিয়র বৃত্তি এবং এবতেদায়ী বৃত্তি পরীক্ষা প্রবর্তন করা হয়। জুনিয়র বৃত্তি পরীক্ষা  সুতী ভি এম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে  ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী অংশ গ্রহন করে নাই।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ছাত্র ১২৮ ছাত্রী ২১৯ মোট ৩৪৭ অনুপস্থিত  ৪৩ এই বছর সূতী ভি এম সরকারি উচ্চ বিদ্যালয় হতে ৫১ জন হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় হতে  ৩১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
  অনুরূপ গোপালপুর আলিয়া মাদ্রাসা কেন্দ্রে উপজেলার ২৩ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য ০৬ শিক্ষা প্রতিষ্ঠানে ৪২ জন শিক্ষার্থী দাখিল জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে বাকী ১৭ টি মাদ্রাসা হতে কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে নাই।
গোপালপুর আলিয়া মাদ্রাসা হতে ২১ জন শিক্ষার্থী  অংশ গ্রহন করে, এবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ২৩ টি মাদ্রাসার মধ্যে ১৩ টি মাদ্রাসা হতে ৭৪ জন শিক্ষার্থী পরীক্ষা অংশ গ্রহন করে বাকী ১০ টি মাদ্রাসা হতে কোন শিক্ষার্থী ছিল না, গোপালপুর আলিয়া মাদ্রাসা হতে ২০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং দাখিল জুনিয়র বৃত্তি ৪০০ শত নম্বরে মধ্যে পরীক্ষা হয় সময় ৩ ঘন্টা। এবতেদায়ী বৃত্তি পরীক্ষা ৪০০ শত নম্বরে মধ্যে সময় ২.৩০ ঘন্টা।
হল পরিদর্শন করেন,উপজেলা নির্বাহী অফিসার, গোপালপুর জনাব মো.জিল্লুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, গোপালপুর, মো.নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,গোপালপুর,  মো.মফিজুর রহমান।
মো.নজরুল ইসলাম বলেন,উপস্হিতি খুবই হতাশা জনক আরো বলেন শিক্ষার্থী অংশ গ্রহন ক্ষেত্রে শতকরা হিসেবে নীতিমালা থাকা দরকার যাহাতে সকল প্রতিষ্ঠান হতে অংশ গ্রহন নিশ্চিত করা যায়।
সূতী ভি এম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচির জনাব আতিকুর রহমান বলেন, সরকারি নির্দেশনা মেনে পরীক্ষা পরিচালিত হচ্ছে।
আলিয়া মাদ্রাসা কেন্দ্র সচিব আঃ মালেক মাদানী সাহেব মতে প্রতিটি প্রতিষ্ঠান শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহনের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোপালপুর দৃষ্টি আর্কষন করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!