
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে সীমান্তে ৩ ভারতীয় নাগরিককে পুশইন করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যভাগ মধ্যরাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্তের ১০৫৯ নং মেইন পিলার দিয়ে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে ঠেলে দেওয়া হয়। তারা হলেন আসাম রাজ্যের নগাঁও জেলার সালনা থানার জমদার আলী মেয়ে আয়েশা খাতুন (৪৮), নগাঁও জেলার কলিয়াবর থানার হাতিগাও গ্রামের আব্দুল জব্বার আলীর ছেলে রুস্তম আলী (৬০) একই জেলার রোহা থানার বাসিন্দা আব্দুল জব্বার আলীর ছেলে ইদ্রিস আলী (৪৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় ৩ নাগরিক আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে চর বোয়ালমারী সীমান্তের বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে সংবাদ দেয়। পরে গয়টাপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করেন।
আটককৃতদের একজন ভারতের আসাম রাজ্যের নগাও জেলার সামগড়ি থানার শালনা গ্রামের বাসিন্দা আয়শা খাতুন জানান, ডিটেনশন ক্যাম্প থেকে তাদেরকে সীমান্তের কুকুরমারা বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে এবং রাতের আঁধারে কাঁটাতারের বেড়া পার করে দিয়েছে বিএসএফ। আমরা বাংলাদেশে আসতে অস্বীকৃত জানালে বিএসএফ আমাদের নির্যাতন করতো।
গয়টাপাড়া বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মানিক মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ওই তিনজনকে ক্যাম্পে রাখা হয়েছে। এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনি বা কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২