
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় অষ্টম শ্রেণির ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রথম দিন রবিবার (২৮শে ডিসেম্বর) সকাল ১০টায় ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ভেড়ামারা আলিম মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ জানান, অষ্টম শ্রেণিতে উপজেলার ২৬ প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল
৫৮১ জন। এদের মধ্যে ১৯৫ জন ছেলে এবং ৩৮৬ জন মেয়ে। তার মধ্যে অনুপস্থিত ছিল ৩৯ জন। অপর দিকে ভেড়ামারা আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩টি মাদরাসার দাখিল অষ্টম শ্রেণির ১৯ জন এবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শ্রেণিতে ২৮ শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম কেন্দ্র দুটি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, কেন্দ্র সচিব আব্দুল জব্বার, একাডেমিক সুপারভাইজার হেলাল উদ্দিন হল সুপার, আব্দুল হাই সিদ্দিকী।
কোন প্রকার বহিষ্কার বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১ম দিন পরীক্ষা সম্পন্ন হয়।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত