
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুর উপজেলায় পৃথক অভিযানে যুবলীগ নেতা-কর্মীসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মাদলা ইউনিয়ন, শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ (৪৮)। তিনি চাঁচাইতারা এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। অপরজন মোঃ স্মরণ (৩৫), বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য। তিনি ফুলদিঘী মধ্যপাড়া এলাকার মৃত রফিক কামালের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় মোঃ স্মরণের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু (বিদেশি চাকু) উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলা রুজু করা হয়েছে। ফলে তাকে মোট দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া পুলিশের অপর এক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আরও একজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিনজনকেই বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য