হোম » সারাদেশ » তারেক রহমানের প্রত্যাবর্তনে ঐক্যবদ্ধ বিএনপি– মাকতুফা ওয়াসিম বেলীর শুভেচ্ছা

তারেক রহমানের প্রত্যাবর্তনে ঐক্যবদ্ধ বিএনপি– মাকতুফা ওয়াসিম বেলীর শুভেচ্ছা

লালমনিরহাট প্রতিনিধি:
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্বদেশে আগমন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোছা: মাকতুফা ওয়াসিম বেলী।

তিনি লালমনিরহাট জেলা বিএনপির সদস্য, লালমনিরহাট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, হাতীবান্ধা উপজেলা মহিলা দলের আহ্বায়ক এবং হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

এক শুভেচ্ছা বার্তায় মোছা: মাকতুফা ওয়াসিম বেলী বলেন, “দীর্ঘদিন পর প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রকামী জনগণের জন্য এক নতুন আশার বার্তা। তাঁর নেতৃত্বে দেশ আবারও গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ ঐক্যবদ্ধ। আগামীর বাংলাদেশ গঠনে তারেক রহমানই হবেন জনগণের আশা-ভরসার ঠিকানা।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!