হোম » সারাদেশ » গোপালপুরে হাদিরা ইউনিয়নে  বিএনপি’র জনসভা 

গোপালপুরে হাদিরা ইউনিয়নে  বিএনপি’র জনসভা 

মো .  মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে  ২৩ ডিসেম্বর মঙ্গলবার   ২ নং হাদিরা ইউনিয়ন বিএনপি’র  উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি  ও শহীদ ওসমান  হাদীর জন্য  দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন হাদিরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী বকর চন্ডল। প্রধান  অতিথি হিসেবে ছিলেন  কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান  সাবেক উপমন্ত্রী ও গোপালপুর ও ভুয়াপুরের ধানের শীষের প্রার্থী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু।
উদ্বোধক উপজেলা বিএনপির অন্যতম  সহ-সভাপতি আবু ঈসা মনিম, সঞ্চালনায় হাদিরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর ও  মাসুম  সরকার সাবেক সাধারণ সম্পাদক হাদিরা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম  রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ভিপি, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, উপজেলা  স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মনছুর রহমান, পৌর  বিএনপি’র  সহ-সভাপতি ডাক্তার শমসের আলী কাউন্সিলর, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল কাউন্সিলর, পৌরসভা ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি মোঃ ওহেদ আলী,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন,  পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক খন্দকার রাজু, আলমনগর ইউনিয়ন ওয়ার্ড বিএনপি  সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
আরো উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ ও হাদিরা ইউনিয়নের বিএনপি সকল অঙ্গ  সহযোগী সংগঠন সর্বস্তরের জনসাধারণ। অনুষ্ঠানে প্রধান  অতিথি আব্দুস সালাম পিন্টু বিভিন্ন ধর্মের ব্যক্তিদের সাথে সরাসরি কথা বলেন সমাধানের জন্য সকলকেই আশ্বস্ত করে, বিশেষ করে জনগণের কাজ থেকে দাবি উঠে বিল দখল, চাঁদাবাজি, ও গ্রাম্য শালিশ বন্ধের।  সকলের মতামত শেষে সালাম পিন্টু সাহেব বলেন আজ থেকে চাঁদাবাজি সালিশ ভূমি দখল মুক্ত হবে,  কঠোরভাবে হুশিয়ার করেন যে এসব কাজে যেসব নেতৃবৃন্দ জড়িত পাওয়া যাবে তাদেরকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে ও আইনি  ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন সকল ধর্মের মানুষ আমরা একে অপরের ভাই ও বোন,  আত্মীয়তার মত বসবাস করে আসছি যদি কারো কারণে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ব্যাহত হয় তাহলে তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!