
এম, এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ – ২ এর অংশ হিসেবে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি বশির আহম্মেদ ওরফে দুলু (৪৫)। তিনি আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড শাখার যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ বি-ব্লক এলাকায়। তিনি ওই এলাকার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শাজাহানপুর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা