
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ নিজের চালিত পিক-আপের নিছে চা’পা পড়ে প্রান হারালেন চালক জামায়াত কর্মী রবিউল ইসলাম সিপন। নোয়াখালী জেলার চাটখিলে উপজেলার নিজের পিক-আপের নিচে চা’পা পড়ে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (মঙ্গলবার) ২৩ ডিসেম্বর দুপুরে চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ডের বারাই বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে। নিহত রবিউল ইসলাম সিপন (২৫) ছয়ানী টবগা (ছাড়া মােল্লা বাড়ির) লোকমান হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম মঙ্গলবার দুপুরে বারাই বাড়ি ব্রিজ সংলগ্ন স্থানে নিজের পিক- আপ গাড়িটি চালু রেখে নিচে নেমে আসে। এর কিছুক্ষণ পর পিক-আপটি ব্রিজ থেকে নিচে নামতে দেখে রবিউল গাড়ির সামনে গিয়ে ধাক্কা দিয়ে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে গাড়ির নিচে চা’পা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সুবল পাল তাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক