হোম » সারাদেশ » দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হারুনুর রশিদ (৩৮) এবং পৌর আওয়ামী লীগের সদস্য কাজী কাদেরকে (৬০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হারুনুর রশিদ ৪ নং ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের পাঁটশাও এলাকার ৫ নং ওয়ার্ড পরিষদ সদস্য এবং ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
তিনি ৪ নং ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। গ্রেপ্তার অপরজন কাজী কাদের পৌর আওয়ামী লীগের সদস্য এবং ২০১০ সালে পৌর শহরের নূরজাহানপুর এলাকার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট পৌরশহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র–জনতার ওপর হামলার চালানোর অভিযোগে ২৪ আগস্ট মামলা করা হয়েছে। ঘোড়াঘাট থানায় দায়ের হওয়া ওই মামলায় হারুনুর রশিদ এবং কাজী কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ  শহিদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে আসামিদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!